আড়াইহাজারে জমি নিয়ে বিরোধ: সংঘর্ষে আহত ২৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমিসক্রান্ত বিরোধের জের ধরে গতকাল শনিবার আড়াইহাজার উপজেলায় পৃথক দুটি সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। উপজেলার সেনদী গ্রামে আসাদুজ্জামানের সঙ্গে মোসলেমের জমিসক্রান্ত বিরোধ চলছিল দীর্ঘদিন ধরে। গতকাল সকালে মোসলেম তাঁর লোকজন নিয়ে বিরোধপূর্ণ জমিতে মাটি কাটতে গেলে আসাদুজ্জামানের পক্ষের লোকজন বাধা দেয়। লাঠিসোঁটা, রড, ধারালো অস্ত্র নিয়ে এক পক্ষ আরেক পক্ষের ওপর ঝাঁপিয়ে পড়ে। এতে আসাদুজ্জামান, আসমা, কবীর, সগীর ও মোসলেমসহ আহত হন ১৫ জন। তাঁদের আড়াইহাজার স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। অন্যদিকে, সকাল ১০টায় জমিসক্রান্ত বিরোধের জের ধরে আড়াইহাজারের সিংহদী গ্রামে বারেক ও শফিকুলের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। এ সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে বারেক, মোমেন, শফিকুল, বশির, হাবিব, কাউছার. শরীফ, সুলতানা, শহীতুন ও আতিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।