আড়াইহাজারে ডাকাত সাধু গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাতদলের সদস্য সাধুকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে উপজেলার মর্দাসাদী গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, মর্দাসাদী গ্রামের একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে অভিযান চালিয়ে ধাওয়া করে ডাকাত সাধুকে গ্রেপ্তার করা হয়। এ সময় অন্য ডাকাতেরা পালিয়ে যায়।এসআই রফিকুল আরও জানান, ডাকাত সাধুর বিরুদ্ধে আট-নয়টি ডাকাতির মামলা রয়েছে।