আড়াইহাজারে ডাকাতি, আহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে গত সোমবার রাতে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতেরা টাকা, স্বর্ণালংকারসহ প্রায় চার লাখ টাকার মালামাল লুটে নিয়েছে বলে দাবি করেছেন গৃহকর্তা। এ সময় ডাকাতদের হামলায় ওই ব্যবসায়ী ও তাঁর দুই ছেলে আহত হয়েছেন।উপজেলার গোপালদী পৌরসভার রামচন্দ্রদী এলাকার ব্যবসায়ী আবদুল ওহাব জানান, রাত দেড়টার দিকে ১৫-১৬ জনের একদল ডাকাত তাঁর বাড়িতে হানা দেয়। ডাকাতেরা বাড়ির কলাপসিবল গেটের তালা ভেঙে ভেতরে ঢোকে। এরপর বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে ৮০ হাজার টাকা, সাড়ে চার ভরি স্বর্ণালংকার, মুঠোফোনসহ প্রায় চার লাখ টাকার মালামাল লুট করে।