আড়াইহাজারে ডাকাতি টাকা-মালামাল লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে গত মঙ্গলবার দিবাগত রাতে দুটি ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতেরা নগদ টাকাসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। এলাকাবাসী জানান, মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে আড়াইহাজারের উচিৎপুরা হাজী বেলায়েত কলেজের সামনের সড়কে একদল ডাকাত চারটি সিএনজিচালিত অটোরিকশার গতিরোধ করে। তারা অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে নগদ টাকা ও মুঠোফোন লুট করে নিয়ে যায়। একই দিন গভীর রাতে উচিৎপুরা গ্রামের মুঠোফোন ব্যবসায়ী আলামিনের বাড়িতে একদল ডাকাত হানা দেয়। ডাকাতেরা জানালা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। পরে ডাকাতেরা বাড়িতে থাকা দুই লাখ ৫৩ হাজার টাকা, পাঁচ ভরি স্বর্ণালংকার ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।ডাকাতির শিকার ব্যক্তিদের দাবি অনুযায়ী, উভয় ঘটনায় ডাকাতেরা নগদ টাকাসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুজ্জামান জানান, ডাকাতির ঘটনায় কেউ কোনো অভিযোগ করেনি। তবে খোঁজ নেওয়া হচ্ছে।