আড়াইহাজারে ডাকাতি ব্যবসায়ী ও তাঁর মেয়ে আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় গত বুধবার গভীর রাতে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে ব্যবসায়ী (৪২) ও তাঁর স্কুল পড়ুয়া মেয়ে আহত হয়েছেন। ব্যবসায়ীর বরাত দিয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ নজরুল ইসলাম বলেন, বুধবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার দুপ্তারা ইউনিয়নের সত্যবান্দী ভূঁইয়াপাড়া গ্রামে ডায়িং ব্যবসায়ীর বাড়িতে একদল ডাকাত হানা দেয়। ডাকাতেরা দালানের কলাপসিবল গেটের তালা কেটে ভেতরে ঢোকে। এ সময় রতন ও তাঁর দশম শ্রেণীতে পড়ুয়া মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে ডাকাতেরা। পরে ঘর থেকে টাকা, স্বর্ণালংকার, দুটি ল্যাপটপ, মুঠোফোনসহ মূল্যবান মালামাল লুট করে। পালিয়ে যাওয়ার সময় ডাকাতেরা চার-পাঁচটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।