আড়াইহাজারে ডাকাতি মালামাল লুট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় গত শনিবার দিবাগত রাতে এক বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা অস্ত্র দেখিয়ে বাড়ির বাসিন্দাদের জিমিঞ্চ করে প্রায় সাত লাখ টাকার মালামাল লুট করে বলে অভিযোগ পাওয়া গেছে।আড়াইহাজারের বিশনন্দী ইউনিয়নের চৈতনকান্দা গ্রামের আমিনুল ইসলাম জানান, রাত দুইটার দিকে ১৫ থেকে ২০ জনের মুখোশধারী এক দল ডাকাত তাঁর বাড়ির গ্রিল কেটে ভেতরে ঢোকে। এ সময় তারা অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিমিঞ্চ করে নগদ এক লাখ টাকা, ১১ ভরি স্বর্ণালংকার, মুঠোফোন লুট করে। আড়াইহাজার থানার ওসি সৈয়দ নজরুল ইসলাম গতকাল রোববার জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।