আড়াইহাজারে তরুণী ও শিশুর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার উচিতপুরা ইউনিয়নের দড়িগাঁও এলাকায় মেঘনার শাখা নদীর তীর থেকে গতকাল শনিবার অজ্ঞাতপরিচয় এক তরুণী (২০) ও তিন বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।পুলিশের ধারণা, তারা সম্পর্কে মা-ছেলে। ২০-২৫ দিন আগে দুর্বৃত্তরা তাদের খুন করে লাশ মাটিতে পুঁতে রেখে গেছে। ময়নাতদন্তের জন্য লাশ দুটি মর্গে পাঠানো হয়েছে।আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ নজরুল ইসলাম জানান, শনিবার বিকেলে উপজেলার মেঘনার শাখা নদীর তীরে কারও লাশ পুঁতে রাখা হয়েছে—এই আলামত দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেন। পরে পুলিশ মাটি খুঁড়ে মাথাবিহীন অজ্ঞাতপরিচয় ওই তরুণী ও শিশুর লাশ উদ্ধার করে। এ ব্যাপারে মামলা হয়েছে।কোথাও যদি মা ও ছেলে নিখোঁজ থাকে তাহলে আড়াইহাজার থানা পুলিশের সঙ্গে যোগাযোগের জন্য ওসি অনুরোধ জানান।