আড়াইহাজারে তিন বাড়িতে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বুধবার এক রাতে তিন বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাত দল বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে দুজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।এলাকাবাসী ও পুলিশ জানায়, বুধবার রাত দুইটার দিকে উপজেলার দুপ্তারা ইউনিয়নের রাঘবদী রহমতপুর গ্রামের টেক্সটাইল মিলের মালিক জিন্নত আলী মুন্সীর বাড়িতে ২০-২৫ জনের একদল ডাকাত হানা দেয়। ডাকাতেরা টিনশেড ভবনের কলাপসিবল গেটের তালা ভেঙে ভেতরে ঢোকে। এ সময় তারা অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মি করে ৮০ হাজার টাকা, ১০ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ছয় লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।একই রাতে ব্রাহ্মন্দী ইউনিয়নের লেঙ্গুরদী গ্রামের স্কুলশিক্ষক জমির আলীর বাড়িতে ডাকাতেরা হানা দিয়ে আড়াই লাখ টাকা, চার ভরি স্বর্ণালংকার, মোবাইল ফোনসেটসহ সাড়ে চার লাখ টাকার মালামাল লুট করে। বাধা দিলে ডাকাতেরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে স্কুলশিক্ষক জমির আলী ও প্রতিবেশী জাকারিয়াকে আহত করে। অন্যদিকে, রাত দুইটায় ছোট ফাউসা গ্রামের হারুন অর রশীদের বাড়িতে একদল ডাকাত হানা দেয়।