আড়াইহাজারে তিন বাড়িতে ডাকাতি আহত ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার খাগকান্দার হুগলাকান্দা গ্রামের তিন বাড়িতে গতকাল শুক্রবার ভোরে ডাকাতি হয়েছে। ডাকাতদের হামলায় আহত হয়েছে আটজন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, ডাকাতেরা টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ছয় লাখ টাকার মালামাল নিয়ে গেছে। স্থানীয় ব্যক্তিরা জানান, হুগলাকান্দা গ্রামের ব্যবসায়ী আবুল হোসেনের বাড়িতে প্রথমে ডাকাতের দল হানা দেয়। তারা বাড়ির কলাপসিবল গেটের তালা ভেঙে ভেতরে ঢোকে। বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোনসেট নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে ডাকাতের দল পার্শ্ববর্তী সেলিনা বেগম ও শাকিল মিয়ার বাড়িতে হানা দেয়। সেখানেও তারা অস্ত্রের মুখে মালামাল লুট করে। ডাকাতদের হামলায় আট ব্যক্তি আহত হন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সা দেওয়া হয়েছে।এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ শাহাদাত হোসেন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।