আড়াইহাজারে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। উপজেলার খাগকান্দা ইউনিয়নের ডেঙ্গুরকান্দী গ্রামে গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।এলাকাবাসী জানান, ডেঙ্গুরকান্দী গ্রামে একটি দোকানের বেঞ্চে বসাকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে গ্রামের ওমর আলী ও আলামিনের মধ্যে বাগিবতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন লাঠিসোঁটা নিয়ে একে অন্যের ওপর হামলা চালালে সংঘর্ষ বাধে। সংঘর্ষে আলামিন, সাহিদা, লোকমান, জমির আলী ও মতিন আহত হন।আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত্রকর্মকর্তা (ওসি) সৈয়দ নজরুল ইসলাম জানান, এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ করেনি। তবে খোঁজখবর নেওয়া হচ্ছে।