আড়াইহাজারে দুই বাড়িতে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে গত বৃহস্পতিবার রাতে দুই বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতির ঘটনার শিকার কাপড় ব্যবসায়ী মাসুদ ভূঁইয়া জানান, বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে উপজেলার হাইজাদী ইউনিয়নের ইলমদী কান্দাপাড়া গ্রামে তাঁর বাড়িতে মুখোশধারী একদল ডাকাত হানা দেয়। ডাকাতেরা ডাকাতেরা তাঁর বোনকে (১৮) কুপিয়ে আহত করে। ঘর থেকে নগদ ৩৫ হাজার টাকা, দুই ভরি ওজনের স্বর্ণালংকার, তিনটি মুঠোফোন সেটসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। একই রাত দেড়টার দিকে ইলমদী গ্রামের কৃষক নিয়ত আলীর বাড়িতে হানা দেয় একদল ডাকাত।