আড়াইহাজারে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ঢাকা-সিলেট মহাসড়কের পাঁচরুখি সেতুর ওপর গতকাল বৃহস্পতিবার দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ২০ যাত্রী আহত হয়েছেন। এ দুর্ঘটনার পর মহাসড়কে আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল সকাল সাড়ে আটটার দিকে উপজেলার পাঁচরুখি সেতুর ওপর ঢাকাগামী একটি বাসের সঙ্গে নরসিংদীগামী অপর একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কমপক্ষে ২০ জন আহত হন। স্থানীয় লোকজন আহত যাত্রীদের উদ্ধার করে ঢাকা ও নরসিংদীসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে পাঠিয়ে দেন। দুর্ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কে ৩০ মিনিট যান চলাচল বন্ধ থাকে। এতে সড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে আড়াইহাজার থানার পুলিশ বাস দুটি সরিয়ে নিলে যান চলাচল শুরু হয়।আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুজ্জামান বলেন, দুটি বাসের চালকই দুর্ঘটনার পর আহতাবস্থায় পালিয়ে গেছেন।