আড়াইহাজারে দুপক্ষের সংঘর্ষে টেটাবিদ্ধসহ আহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় দুপক্ষের সংঘর্ষে দুজন টেটাবিদ্ধসহ ছয়জন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে বিশনন্দী ইউনিয়নের চালাকচর গ্রামে এ ঘটনা ঘটে।টেটাবিদ্ধ দুজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আড়াইহাজার থানার ওসি সৈয়দ নজরুল ইসলাম জানান, উপজেলার বিশনন্দী ইউনিয়নের চালাকচর গ্রামের তোতা মিয়ার সঙ্গে একই গ্রামের হান্নান মিয়ার জমি নিয়ে বিরোধ ছিল। ওসি নজরুল ইসলাম আরও জানান, এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।