আড়াইহাজারে নছিমনের চাপায় পোশাক শ্রমিক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় গতকাল শনিবার সকালে শ্যালো ইঞ্জিনচালিত যান নছিমনের ধাক্কায় হাবিবুর রহমান (২০) নামের এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। হাবিবুর উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ছোট ফাউশা গ্রামের হাসান আলীর ছেলে। তিনি রূপগঞ্জের একটি পোশাক তৈরির কারখানার শ্রমিক। ওই প্রতিষ্ঠানের নাম জানা যায়নি।আড়াইহাজার থানার এসআই জাহেরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।