আড়াইহাজারে নারী শ্রমিকের লাশ উদ্ধার স্বামী পলাতক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ফাতেমা বেগম (২৭) নামের এক নারী শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার উপজেলায় গোপালদী পৌরসভা এলাকার বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।পুলিশ সূত্র জানায়, ঘটনার পর থেকে ফাতেমার স্বামী দেলোয়ার পলাতক। ফাতেমাকে তাঁর স্বামী শ্বাসরোধে হত্যার পর পালিয়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে।দেলোয়ার ও ফাতেমা দুজনেই পাওয়ার লুম কারখানায় কাজ করতেন। আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) আতাউর রহমান জানান, গতকাল সকালে শোবার ঘরে ফাতেমার লাশ পড়ে থাকতে দেখে প্রতিবেশীরা থানায় খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে। ফাতেমার বড় ভাই আবদুল মিয়া বলেন, ছয় মাস আগে দেলোয়ারকে নিজের পছন্দে বিয়ে করেন ফাতেমা। বিয়ের পর ফাতেমা স্বামীসহ গোপালদী এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন।সূত্র জানায়, বিয়ের পর থেকে বিভিন্ন বিষয় নিয়ে ফাতেমা ও তাঁর স্বামীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো।