আড়াইহাজারে নির্মাণাধীন সেতুর রেলিং ভেঙে নদীতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আড়াইহাজারে নরসিংদী-মদনগঞ্জ সড়কের ইদবারদী-মাঝের চর এলাকায় ব্রহ্মপুত্র নদের ওপর নির্মাণাধীন একটি সেতুর রেলিং ভেঙে নদীতে পড়ে গেছে। এতে কেউ হতাহত হয়নি।এলাকাবাসী এবং সড়ক ও জনপথ বিভাগ সূত্র জানায়, ২০১০ সালের জুলাই মাসে পাঁচ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে সেতুটির নির্মাণকাজ শুরু হয়। ২০১১ সালের ডিসেম্বরের মধ্যে সেতুটির নির্মাণকাজ শেষ হওয়ার কথা ছিল। গত সোমবার রাত সাড়ে নয়টার দিকে সেতুটির পূর্ব দিকের রেলিং ভেঙে নদীতে পড়ে যায়। এলাকাবাসীর অভিযোগ, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করায় রেলিং ভেঙে পড়েছে।এ ব্যাপারে ঠিকাদারি প্রতিষ্ঠান টিএসজেবির স্বত্বাধিকারীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাঁকে পাওয়া যায়নি। সড়ক ও জনপথ বিভাগের সাবডিভিশনাল প্রকৌশলী দিলীপ দাস বলেন, কারিগরি ত্রুটির কারণে রেলিং ভেঙে পড়েছে।