আড়াইহাজারে পারিবারিক কলহের জের ধরে হামলায় আহত ১০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার খাককান্দা এলাকায় গতকাল সোমবার দুপুরে পারিবারিক কলহের জের ধরে হামলায় ১০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন সুফিয়া (৩৫), তাঁর ভাই হাসান (৪৫), আবুল (৪০), সুজন (২২), আফিয়া (৩০) ও সালাম (৪০)। গুরুতর আহত সুফিয়া ও হাসানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।