আড়াইহাজারে পিকআপ খাদে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় গতকাল বৃহস্পতিবার সকালে একটি পিকআপ ভ্যান খাদে পড়ে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন।আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) ফরিদ আহম্মেদ জানান, সকাল ১০টার দিকে মহাসড়কের বান্টি এলাকায় ভৈরব থেকে ঢাকাগামী একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক জাকির হোসেনের মৃত্যু ঘটে। আহত হন পিকআপে থাকা অপর তিনজন।