আড়াইহাজারে পুঁতে ফেলা হয়েছে ৬৪৩টি মুরগি, এক হাজার ৬৯৪টি ডিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি পোলট্রি ফার্ম বার্ড ফ্লুতে আক্রান্ত হয়েছে। গতকাল রোববার দুপুরে উপজেলার ব্রাহ্মন্দী পূর্বপাড়া গ্রামের মঞ্জুর মিয়ার পোলট্রি ফার্মের আক্রান্ত ৬৪৩টি মুরগি ও এক হাজার ৬৯৪টি ডিম মাটিতে পুঁতে ফেলেছে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা।উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এ বি এম জাহাঙ্গীর জানান, উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ব্রাহ্মন্দী পূর্বপাড়া গ্রামের মঞ্জুর মিয়ার মঞ্জু পোলট্রি ফার্মে লেয়ার মুরগির হঠাৎ করে মড়ক দেখা দেয়। পরে স্থানীয় প্রাণিসম্পদ কার্যালয়ের মেডিকেল টিম ওই খামার থেকে মুরগি এনে পরীক্ষা করলে বার্ড ফ্লু শনাক্ত হয়। পরে গতকাল দুপুরে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এ কে এম আরিফুল ইসলামের নেতৃত্বে একটি দল খামারের ৬৪৩টি মুরগি নিধন করে এবং এবং ৬৯৪টি ডিম মাটিচাপা দিয়ে ধ্বংস করে। তিনি জানান, খামারিরা একটু সতর্ক হলে এবং খামার পরিষ্কার-পরিচ্ছন্ন রাখলে ও নিয়মকানুন মেনে চললে সহজে বার্ড ফ্লু আক্রান্ত হয় না।