আড়াইহাজারে পুলিশকে মারধর করে আসামির পলায়ন, বাবা গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের আড়াইহাজারে গত মঙ্গলবার রাতে পুলিশকে মারধর করে চাঁদাবাজির মামলার এক আসামি পালিয়ে গেছে। পরে ওই আসামির বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ।আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) আশ্রাফুজ্জামান জানান, একটি চাঁদাবাজি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি আনোয়ার হোসেনকে ধরতে রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কালাপাহাড়িয়ায় গ্রামে যান থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মোমেন ও কনস্টেবল জহিরুল ইসলাম। তাঁরা একটি চক থেকে আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করার চেষ্টা করলে আনোয়ার ও তাঁর বাবা আবদুল বারেক পুলিশ সদস্যদের হামলা চালান এবং মারধর করেন। এতে কনস্টেবল জহিরুল ইসলাম আহত হন। এ সময় আনোয়ার হোসেন পালিয়ে যান।