আড়াইহাজারে প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা সদরে প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে গত বৃহস্পতিবার মামলা হয়েছে। অভিযোগ পাওয়া গেছে, ঘটনাটি ধামাচাপা দিতে এলাকার প্রভাবশালী একটি মহল সালিসের নামে ওই কিশোরীর পরিবারকে হয়রানি করছে।ওই কিশোরীর ভাই জানান, গত সোমবার সকালে তাঁর বোন ঘরের বাইরে গেলে একই এলাকার জনৈক ফজলুল হক তাকে নির্মাণাধীন একটি দোতলা বাড়িতে ধরে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করে। তাঁর বোনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে ফজলুল হক কাপড় ও মোবাইল ফোনসেট ফেলে রেখে পালিয়ে যায়। পরে এলাকার প্রভাবশালী ব্যক্তিরা বিষয়টি সালিসের মাধ্যমে মীমাংসা করার আশ্বাস দেন। কিন্তু সালিসে না বসে কালক্ষেপণ করতে থাকেন তাঁরা। সালিস না হওয়ায় গত বৃহস্পতিবার রাতে তিনি বাদী হয়ে আড়াইহাজার থানায় মামলা করলে প্রভাবশালী মহলটি তৎপর হয়ে ওঠে। তারা মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিচ্ছে। আড়াইহাজার থানার ওসি সৈয়দ নজরুল ইসলাম মামলার সত্যতা নিশ্চিত করেছেন।