আড়াইহাজারে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বজ্রপাতে এক স্কুলছাত্র নিহত ও দুজন আহত হয়েছে। আড়াইহাজার থানার ওসি সৈয়দ নজরুল ইসলাম জানান, গতকাল দুপুর একটার দিকে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পুরিন্দার মাঠে ছেলেরা বৃষ্টির মধ্যে ফুটবল খেলছিল। এ সময় বজ্রপাতে মো. নাঈম (১৫) নিহত হয়। সে পুরিন্দা কে এম সাদেকুর রহমান উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র। এ ছাড়া পুরিন্দা প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র সারোয়ার (১০) ও শাহীন (৮) আহত হয়।