আড়াইহাজারে বাস ও নসিমনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় গতকাল শনিবার একটি যাত্রীবাহী বাসের সঙ্গে নসিমনের মুখোমুখি সংঘর্ষে দুই নারীসহ তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে পাঁচজন। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল রাত সাড়ে আটটায় উপজেলার বইলারকান্দি এলাকায় অভিলাষ পরিবহনের ওই বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নসিমনটি দুমড়েমুচড়ে সড়কের পাশের একটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই নসিমনের তিন যাত্রীর মৃত্যু হয়। নিহত ব্যক্তিদের মধ্যে ছায়ারুন বেগম (৫০) নামের একজনের পরিচয় মিলেছে। তাঁর বাড়ি উপজেলার কৃষ্ণাপুর গ্রামে। দুর্ঘটনার পরপরই বাসটির চালক পালিয়ে যায়।