আড়াইহাজারে বাসে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে গত রোববার রাতে একটি যাত্রীবাহী বাসে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে সাতজন যাত্রী আহত হয়। আহত কয়েকজন যাত্রী জানায়, রোববার রাতে মনোহরদী পরিবহনের একটি বাস রাজধানীর সায়েদাবাদ থেকে নরসিংদীর উদ্দেশে রওনা হয়। রাত ১২টার দিকে বাসটি রুপগঞ্জের ভুলতা এলাকায় পৌঁছালে যাত্রীবেশী ডাকাতেরা অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে ফেলে। এ সময় বাধা দিতে গেলে তারা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে সাতজন যাত্রীকে রক্তাক্ত জখম করে। এরপর তারা যাত্রীদের সঙ্গে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোনসেট লুট করে। পরে ডাকাতেরা আড়াইহাজারের সাতগ্রাম ইউনিয়নের ছনপাড়া এলাকায় নেমে যায়। যাত্রীরা এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে বাসের চালক ও হেলপারকে টহল পুলিশে সোপর্দ করলেও পরে তাঁদের ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। আড়াইহাজার থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) জুলহাস মিয়া জানান, ওই ঘটনায় চালক ও হেলপারের জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়নি। কেউ কোনো অভিযোগ না দেওয়ায় তাঁদের ছেড়ে দেওয়া হয়।