আড়াইহাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে।গতকাল শুক্রবার দুপুরে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম দুলাল (২৪)।স্থানীয় লোকজন জানান, গতকাল দুপুরে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের রসুলপুর গ্রামের ছাদত আলীর ছেলে পল্লী বিদ্যুতের ইলেকট্রিশিয়ান দুলাল (২৪) তাঁর নিজের বাড়িতে নলকূপে পানির পাম্প লাগাতে গিয়ে আকসিঞ্চকভাবে বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন।পরে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে মাধবদী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।ঘটনার সত্যতা স্বীকার করেছেন আড়াইহাজার থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো. গিয়াস উদ্দিন।