আড়াইহাজারে ব্যবসায়ীকে গুলি করে আট লক্ষাধিক টাকা ছিনতাই, গ্রেপ্তার ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার দুপ্তারা বাজারসংলগ্ন সেতুর ওপরে গতকাল রোববার মোশাররফ হোসেন নামের এক ব্যবসায়ীর পায়ে গুলি করে আট লাখেরও বেশি টাকা ছিনতাই করেছে ছিনতাইকারীরা।দুপ্তারা বাজারের ব্যবসাপ্রতিষ্ঠান আহম্মেদ ট্রেডার্সের মালিক হোসেন আহম্মেদ মোশাররফের বাবা। মোশাররফ জানান, দুপুরে তিনি আট লাখ ২০ হাজার টাকা নিয়ে আড়াইহাজারের কালীবাড়ি এলাকায় যাওয়ার জন্য অটোরিকশায় ওঠেন। দোকান থেকে ১০০-১৫০ গজ দূরে দুটি মোটরসাইকেলের ছয় আরোহী তাঁকে বহনকারী অটোরিকশার গতি রোধ করে। তারা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে তাঁর কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। জনতা মোশারফ হোসেন নামের এক ব্যক্তিকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছেন।