আড়াইহাজারে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাঁচগাঁও এলাকায় গত বৃহস্পতিবার রাতে এক স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি হয়েছে।ডাকাতেরা টাকা, স্বর্ণালংকারসহ তিন লাখ টাকার মালমাল লুট করে নিয়ে গেছে বলে ডাকাতির শিকার পরিবার দাবি করেছে।স্বর্ণ ব্যবসায়ী স্বপন কর্মকার সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে তাঁর বাড়িতে একদল মুখোশধারী ডাকাত হানা দেয়। ডাকাতেরা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তাঁকে কুপিয়ে জখম করে। এ সময় তারা বাড়ির অন্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ১৫ হাজার টাকা, চার ভরি স্বর্ণালংকার, চারটি মুঠোফোন, অন্যান্য মূল্যবান দ্রব্যসহ তিন লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুজ্জামান ডাকাতির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই ঘটনায় কেউ মামলা করেনি।