আড়াইহাজারে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, গ্রেপ্তার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতেরা টাকা, স্বর্ণালংকারসহ প্রায় সাড়ে সাত লাখ টাকা মূল্যের মালামাল লুট করে নিয়ে গেছে। গত শনিবার দিবাগত রাতে দুপ্তারা ইউনিয়নের সত্যবান্দি গ্রামে এ ঘটনা ঘটে।পুলিশ ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গতকাল রোববার সকালে চার ডাকাতকে গ্রেপ্তার করেছে। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ নজরুল ইসলাম জানান, উপজেলার দুপ্তারা ইউনিয়নের সত্যবান্দি গ্রামে শনিবার দিবাগত রাত দেড়টার দিকে পাওয়ার লুম ব্যবসায়ী পিয়ার আলীর বাড়িতে একদল ডাকাত হানা দেয়।ডাকাতেরা বাড়ির কলাপসিবল গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মি করে এক লাখ ২০ হাজার টাকা, ১২ ভরি স্বর্ণালংকারসহ অন্য মালামাল লুটে নেয়। এ ঘটনায় পুলিশ গতকাল সকালে উপজেলার লস্করদী থেকে পল্টু নামের এক ডাকাতকে আটক করে। জিজ্ঞাসাবাদে সে ডাকাতির ঘটনা স্বীকার করে।তার স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ উপজেলার ইদবারদী বেবিস্ট্যান্ড থেকে নবী, কাইয়ুম ও কবির নামের আরও তিন ডাকাতকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা ডাকাতির ঘটনা স্বীকার করেছে। লুণ্ঠি মালামাল উদ্ধারের চেষ্টা চলছে বলে ওসি জানান।