আড়াইহাজারে যুবককে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার জাঙ্গালিয়া বাজারে নুর আলম নামের এক যুবককে তাঁর বন্ধু বটি-দা দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করে বলে অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় নুর আলমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলাকারীর নাম মো. শরীফ। তাকে স্থানীয় জনতা আটক করে পরে পুলিশে সোপর্দ করেছে।এলাকাবাসী জানান, জাঙ্গালিয়া বাজারে নুর আলমের কনফেকশনারির দোকান আছে। একই এলাকার শরীফ তাঁর বন্ধু। শরীফ ঢাকার ফকিরাপুল এলাকায় একটি হোটেলে কাজ করে। মঙ্গলবার সে নুর আলমের দোকানে রাত যাপন করে। ওই রাত সাড়ে ১২টার দিকে সে নুর আলমকে জবাই করার চেষ্টা চালায়। একপর্যায়ে শরীফ তার বন্ধুকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে নুর আলম গুরুতর জখম হন। এলাকাবাসী নুর আলমকে উদ্ধার করে ও শরীফকে আটক করে পুলিশে সোপর্দ করে।