আড়াইহাজারে রাতের খাবার খেয়ে মাদ্রাসার ১১ শিক্ষার্থী অসুস্থ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়াণগঞ্জের আড়াইহাজার থানার প্রভাকরদি বাজার এতিমখানায় রাতের খাবার খেয়ে মাদ্রাসার ১১ শিশুশিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। গতকাল রোববার রাত ১১টার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।হাসপাতালে ভর্তি হওয়া শিশুরা হলো—আসিফ, আবুল হাসান, আসাদুজ্জামান, সানিম, বেলায়েত, আসলাম, সিদ্দিক, ফাহাদ, ইয়াসিন, ইনসান ও ইকবাল। এদের বয়স সাত থেকে ১২ বছরের মধ্যে।এতিমখানার প্রধান শিক্ষক সাখাওয়াত হোসেন বলেন, গতকাল রাত আটটার দিকে শিশুরা ডাল ও সবজি দিয়ে ভাত খায়। এর পর থেকে ১১ শিশুর বমি হতে থাকে। এতিমখানায় ৪৬টি শিশু একসঙ্গে খাবার খেলেও ১১ জন অসুস্থ হয়ে পড়ে।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকেরা জানান, খাদ্যে বিষক্রিয়ায় এমন হতে পারে।