আড়াইহাজারে র‌্যাবের সঙ্গে ডাকাতের বন্দুকযুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার গাউছিয়া ঝাউগড় এলাকায় গত রোববার রাতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যদের সঙ্গে ডাকাতদের বন্দুকযুদ্ধ হয়েছে। এ সময় গুলিবিদ্ধ অবস্থায় জিয়ারুল (৩২) নামের এক ডাকাতকে আটক এবং গুলিসহ দেশে তৈরি একটি রিভলবার, একটি ছুরি ও একটি চাপাতি উদ্ধার করেছে র‌্যাব।জানা গেছে, রোববার রাতে গাউছিয়া ঝাউগড়া এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একদল ডাকাত। র‌্যাব-১১ আদমজী ক্যাম্পের একটি টহল দল সেখানে পৌঁছানো মাত্র ডাকাতেরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় র‌্যাবও পাল্টা গুলি চালায়। উভয় পক্ষের মধ্যে ১৫ মিনিট বন্দুকযুদ্ধ হয়। গুলিবিদ্ধ হন ডাকাত জিয়ারুল। এ সময় র‌্যাবের এক সদস্যও আহত হন। ডাকাত দলের অন্যরা গুলি করতে করতে পালিয়ে যায়। জিয়ারুলের বাড়ি রূপগঞ্জ উপজেলার গুতিয়াব এলাকায়।আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ নজরুল ইসলাম জানান, আহত ডাকাত জিয়ারুল পুলিশ প্রহরায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও ডাকাতির অভিযোগে র‌্যাবের পক্ষ থেকে থানায় মামলার প্রস্তুতি চলছে।