আড়াইহাজারে শিশু ধর্ষণের অভিযোগে তরুণ গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের আড়াইহাজারে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মোফাজ্জল হোসেন (১৮) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। মোফাজ্জল উপজেলার সাতগ্রাম ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের বাসিন্দা। এলাকাবাসীর বরাত দিয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ নজরুল ইসলাম জানান, বুধবার সকাল ১০টার দিকে নোয়াগাঁও গ্রামে শিশুটি খেলা করছিল। এ সময় মোফাজ্জল চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে শিশুটিকে তাঁর বাড়িতে নিয়ে ধর্ষণ করেন। চিৎকার শুনে আশপাশের লোকজন এসে গুরুতর অবস্থায় শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।