আড়াইহাজারে সংঘর্ষ আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে একজন নারীসহ ১০ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার উপজেলার পুরিন্দা গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।গুরুতর আহত ব্যক্তিরা হলেন, মিজানুর রহমান, আক্তার হোসেন, হাজেরা বেগম, রোমা আক্তার, নুর মোহাম্মদ, মোমেন, আবদুল্লাহ ও হাছেন জন। প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পুরিন্দা গ্রামের হাছেন মিয়া ও মিজানুর রহমানের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। গতকাল সকালে উভয় পক্ষের লোকজন বিরোধপূর্ণ ওই জমি দখল করতে যায়। এ সময় দুই পক্ষের মধ্যে বাগিবতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে এক পক্ষ অন্য পক্ষের ওপর হামলা চালায়। এ সময় উভয় পক্ষের নারীসহ ১০ জন আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ নজরুল ইসলাম বলেন, জমি নিয়ে দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষ হয়েছে।