আড়াইহাজারে সংঘর্ষে ইউপি সদস্যসহ আহত ৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরে বালু ভরাটকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ইউনিয়ন পরিষদের এক সদস্যসহ চারজন আহত হয়েছেন।গতকাল শনিবার ফতেহপুর ইউনিয়নের সাদারদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় একটি পুকুরে বালু ভরাট করা নিয়ে ওই গ্রামের জাকির হোসেনের সঙ্গে শুক্কুর উদ্দিনের বিরোধ হয়। এই বিরোধের জের ধরে গতকাল দুপুরে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে ফতেহপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য তোফাজ্জল হোসেন ও স্থানীয় বাসিন্দা বাদল, হেলাল এবং আবুল হোসেন আহত হন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।