আড়াইহাজারে সংঘর্ষে নিহতের ঘটনায় মামলা
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে জয়নাল মিয়া (৫০) নামের এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় গতকাল রোববার রাতে একটি হত্যা মামলা করা হয়েছে। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ নজরুল ইসলাম জানান, রাত পৌনে আটটায় জয়নাল আবেদীনের ছোট ভাই মিহির আলী বাদী হয়ে এ মামলা করেন। মামলায় ২৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয় আরও ৫০ জনকে আসামি করা হয়েছে। প্রধান আসামি করা হয়েছে কালাপাহাড়িয়া গ্রামের মহিউদ্দিনকে। রাত পৌনে ১০টা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। সহিংসতা এড়াতে হাজীরটেক বাজারে অস্থায়ী পুলিশ ফাঁড়ি বসানো হয়েছে।কালাপাহাড়িয়া ইউনিয়নে শনিবার সকালে মেলায় দুই কিশোরের ঝগড়াকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে জয়নাল নিহত হন। ওই ঘটনায় হাজীরটেক এলাকার সাইদুল নামের এক যুবকের ডান হাতের কবজিও কাটা পড়ে। সংঘর্ষে কমপক্ষে অর্ধশত ব্যক্তি আহত হয়।রূপগঞ্জে জমির দখল নিয়ে সংঘর্ষনারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভোলাব ইউনিয়নের পাইসকা এলাকায় গতকাল জমি দখল কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে।