আড়াইহাজারে সংঘর্ষে ১০ জন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে রামচন্দ্রী উত্তরপাড়া গ্রামে গতকাল শুক্রবার জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।জানা গেছে, জমির মালিকানা নিয়ে ইউনুস আলী ও আবুল কাশেম নামের দুই ব্যক্তির মধ্যে বিরোধ চলে আসছে। গতকাল সকালে উভয় পক্ষের লোকজন বিরোধপূর্ণ জমি দখল করতে যায়। একপর্যায়ে দুই পক্ষ লাঠিসোঠা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে ইউনুস আলী, আবুল কাশেম, ডালিম, বাতেন, শিরিনা, আকতারসহ ১০ জন আহত হন।আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) আশরাফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।