আড়াইহাজারে সংঘর্ষের ঘটনায় আরও একটি মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় গত শনিবার দুটি গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে একজন নিহত হওয়ার দুই দিন পর আরও একটি মামলা হয়েছে।গতকাল সোমবার বিকেলে উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের কালাপাহাড়িয়া গ্রামের রূপ মিয়া ৫১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করে এই মামলা করেন। মামলায় হাজীরটেক গ্রামের আবদুস সালামকে প্রধান আসামি করা হয়। এ নিয়ে মামলার সংখ্যা দাঁড়াল দুটি। এদিকে পাল্টা হামলা ও গ্রেপ্তারের আতঙ্কে কালাপাহাড়িয়া ও হাজীরটেক এলাকার অনেক ব্যক্তি আত্মগোপন করেছেন।আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ নজরুল ইসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কালাপাহাড়িয়া ইউনিয়নের হাজীরটেক বাজার ও কালাপাহাড়িয়া গ্রামে অস্থায়ী ক্যাম্প বসিয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি আপাতত স্বাভাবিক। তবে কোনো মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।