আড়াইহাজারে সরকারি জায়গার দখল ছাড়তে নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গা ছেড়ে দেওয়ার জন্য গত বৃহস্পতিবার অর্ধশতাধিক অবৈধ দখলকারীকে নোটিশ দেওয়া হয়েছে।গত বৃহস্পতিবার সওজের উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ হাসান ইমাম স্বাক্ষরিত নোটিশে উল্লেখ করা হয়, নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে সরকারি জায়গার দখল ছেড়ে দিতে অনুরোধ করা হলো। অন্যথায় অবৈধ স্থাপনা উচ্ছেদসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।সওজের নারায়ণগঞ্জ কার্যালয়ের সুপারভাইজার মাহবুবুর রহমান বলেন, সওজের জায়গা অবৈধভাবে দখল করে বিশনন্দী ফেরিঘাট, মানিকপুর বাজার, রামচন্দ্রদী বাসস্ট্যান্ডসহ উপজেলার অনেক স্থানে সড়কের দুই পাশে অসংখ্য দোকান নির্মাণ করা হয়েছে। এতে যান চলাচলে বিঘ্ন ঘটছে। এসব অবৈধ দখলদারকে সরকারি জমি থেকে সরে যেতে নোটিশ দেওয়া হয়েছে।