আড়াইহাজারে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে গত বৃহস্পতিবার সাত বছরের একটি শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী। শিশুটির পরিবারের সদস্যদের ভাষ্যমতে, বৃহস্পতিবার বিকেলে শিশুটি বাড়ির পাশে খেলার সময় প্রতিবেশী অপু (১৪) তাকে একটি নির্মাণাধীন বাড়িতে ডেকে নিয়ে যায়। সেখানে শিশুটিকে ধর্ষণ করে রক্তাক্ত অবস্থায় রেখে পালিয়ে যায় অপু। শিশুটির আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ নজরুল ইসলাম বলেন, ধর্ষণের শিকার শিশুটির ভাই মামলা করেছে। অপুকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।