আড়াইহাজারে সেপটিক ট্যাংক থেকে কঙ্কাল উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার পাঁচরুখী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত একটি সেপটিক ট্যাংকের ভেতর থেকে গতকাল সোমবার একটি কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, কয়েক মাস আগে হত্যার পর লাশ সেখানে ফেলে রাখে দুর্বৃত্তরা। এদিকে উদ্ধারকৃত কঙ্কালটি পাঁচরুখী পশ্চিমপাড়া এলাকার শফিকুর রহমানের ছেলে আবদুল হামিদের (২০) বলে দাবি করেছেন তাঁর স্বজনেরা।আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ নজরুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে, হত্যার পর দুর্বৃত্তরা লাশটি সেপটিক ট্যাংকের ভেতরে ফেলে রেখে গেছে। লাশ পচে কঙ্কাল হয়ে গেছে। শফিকুর রহমানের দাবির বিষয়টি তদন্ত করে দেখা হবে।