আড়াইহাজারে স্কুলছাত্রী আত্মহত্যার ঘটনায় যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইাহাজার উপজেলায় বখাটের উত্ত্যক্তে অতিষ্ঠ হয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার ঘটনায় সেলিম মিয়া (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার উপজেলা সদর বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত বৃহস্পতিবার সেলিমের বাবা হজরত আলীকে গ্রেপ্তার করে পুলিশ। সেলিমের বাড়ি উপজেলার ফতেহপুর ইউনিয়নের সিঙ্গারপুর গ্রামে। পুলিশ জানায়, উপজেলার সিঙ্গাপুর গ্রামের নবী হোসেনের মেয়ে সাবিহা স্থানীয় সুলতানসাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী ছিল। স্কুলে যাওয়া-আসার পথে বখাটে সেলিম প্রায়ই তাকে উত্ত্যক্ত করতেন। গত সোমবার সেলিম সাবিহাকে উত্ত্যক্তের একপর্যায়ে তাকে পানিতে চুবিয়ে নির্যাতন করেন। পরে সাবিহা বাড়িতে এসে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। এ ঘটনায় মেয়েটির বাবা নবী হোসেন মামলা করেছেন। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ নজরুল ইসলাম, ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।