আড়াইহাজারে স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় মামলা
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ইউপি চেয়ার-ম্যানের ভাতিজার বিরুদ্ধে স্কুলে যাওয়ার পথে স্কুলছাত্রীকে অপহরণের পর তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে শেষ পর্যন্ত মামলা নিয়েছে পুলিশ। রোববার গভীর রাতে ছাত্রীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি দায়ের করেন।মামলার এজাহারে প্রধান আসামি করা হয়েছে আড়াইহাজার উপজেলার ব্রাহ্মণদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাক মিয়ার আপন ভাই আবদুর রউফ মিয়ার (রূপ মিয়ার) ছেলে নাঈম হাসানকে। মামলাটির তদন্তকারী কর্মকর্তা আড়াইহাজার থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো. গিয়াস উদ্দিন জানান, ধর্ষণের ঘটনায় চেয়ারম্যান লাক মিয়ার ভাতিজা নাঈমকে প্রধান আসামি করে অজ্ঞাত আরও দুজনকে আসামি করে মামলা হয়েছে। কোনো আসামিকে গ্রেপ্তার করা যায়নি। শনিবার উপজেলার উজান গোপিন্দীতে স্কুলে যাওয়ার পথে এক স্কুলছাত্রীকে নাঈম ও তাঁর সহযোগীরা জোর করে একটি বেবিট্যাক্সিতে তুলে অপহরণ করে নিয়ে ধর্ষণ করে বাড়ির সামনের রাস্তায় ফেলে রাখেন।