আড়াইহাজারে স্কুলছাত্রীর শ্লীলতাহানির ঘটনায় মামলা, বখাটে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার গাজীপুরা এলাকায় এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বখাটেরা মেয়েটির বাড়িতে হামলা ও ভাঙচুর করে। তারা মেয়েটির পরিবারের সদস্যদের মারধর করে তার (স্কুলছাত্রীর) মাথা ন্যাড়া করে দেয়।১৫ ডিসেম্বরের এ ঘটনার পর গত রোববার রাতে নারী নির্যাতন দমন আইন ও হামলা-ভাঙচুরের অভিযোগে আড়াইহাজার থানায় মামলা করে মেয়েটির বাবা। রাতেই গাজীপুরা থেকে বখাটে আজিম উদ্দিনকে (২২) গ্রেপ্তার করে পুলিশ।আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বখাটে আজিম উদ্দিনকে গ্রেপ্তার করে গতকাল সোমবার আদালতে পাঠানো হয়েছে। পরে আদালত আজিমকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।