আড়াইহাজারে স্কুলছাত্রের গলিত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় নিখোঁজের দুই দিন পর মাহাবুল হোসেন (১১) নামের এক স্কুলছাত্রের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শালমদী নয়াপাড়া গ্রাম থেকে লাশ উদ্ধারের পর মর্গে পাঠানো হয়।মাহাবুল নয়াপাড়া গ্রামের পাওয়ারলুম শ্রমিক মোস্তফা হোসেনের ছেলে। সে শ্রীনিবাসদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীতে পড়ত।আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) মুজিবুর রহমান জানান, মাহাবুলের লাশ পচে গলে গেছে। চোখ দুটি তুলে নেওয়া হয়েছে। মুখ ও গালের চামড়া, ঠোঁট ও কান কেটে ফেলা হয়েছে।থানার উপপরিদর্শক (এসআই) ইয়াছিন হোসেন জানান, গত শনিবার রাত আটটার দিকে উপজেলার গোপালদী পৌরসভার রামচন্দ্রদী এলাকায় ওয়াজ শুনতে বাড়ি থেকে বের হয় মাহাবুল। এর পর থেকে সে নিখোঁজ ছিল। অনেক খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি। গতকাল সকালে তাদের বাড়ির অদূরে শালমদী বাজারের পূর্বপাশে ধইঞ্চাখেতের ডোবায় লাশ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে মাহাবুলের লাশ উদ্ধার করে। তার মা-বাবা পরনের কাপড় দেখে ছেলের লাশ শনাক্ত করেন।