আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-সিলেট মহাসড়কের আড়াইহাজার উপজেলার পাল্লা এলাকায় গতকাল মঙ্গলবার বিকেলে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় নরসিংদীগামী নসিমনের তিনজন আরোহী নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন নরসিংদী সদরের শাতীরপাড়া এলাকার মিল্টন (৩৮), পাঁচদোনার তুলশীপুরের কাদির (৪০) ও অজ্ঞাত এক যুবক (৩০)। পরিচয় শনাক্ত হওয়ায় দুজনের লাশ স্বজনেরা ময়নাতদন্ত ছাড়াই নিয়ে গেছেন। অজ্ঞাত পরিচয় লাশটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ নজরুল ইসলাম জানান, গতকাল বিকেল চারটায় যাত্রীবাহী বাসটি নসিমনকে (শ্যালো ইঞ্জিনচালিত যান) পেছন দিক থেকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ধাক্কায় ঘটনাস্থলেই তিন আরোহীর মৃত্যু হয়। নসিমনের আরোহীরা রূপগঞ্জের গাউছিয়া মার্কেট থেকে কাপড় নিয়ে নরসিংদী ফিরছিলেন।