আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের সাতগ্রাম ইউনিয়নের পাঁচরুখী বড় মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম জানান, ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের পাঁচরুখী বড় মসজিদ এলাকায় ঢাকাগামী পাথরবোঝাই একটি ট্রাকের ইঞ্জিন বিকল হলে চালক ও হেলপার মেরামত করতে ট্রাকের নিচে যান। এ সময় পেছন থেকে আসা অপর একটি ট্রাক বিকল ট্রাকটিকে প্রচণ্ড গতিতে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। তখন ট্রাকের নিচে ইঞ্জিন মেরামত করতে থাকা দুজন তাঁদের ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা যান।নিহতে ব্যক্তিরা হলেন ট্রাকের চালক আনসার আলী (৪৬) ও হেলপার ইয়াকুব আলী (৩৫)। নিহত আনসার আলী চুয়াডাঙ্গা্রজেলার কুলচারা গ্রামের মৃত মহিজউদ্দিন ও হেলপার ইয়াকুব একই গ্রামের নূর বক্সের ছেলে। ট্রাকটি ধাক্কা খেয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে আটকে থাকে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ নরসিংদী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।