আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় সড়ক দুর্ঘটনায় পিকআপ ভ্যানচালকের সহকারী নাজির মণ্ডল (২২) নিহত হয়েছেন। উপজেলার পুরিন্দা এলাকায় গত বুধবার রাতে এ ঘটনা ঘটে। এলাকাবাসী ও পুলিশ জানায়, আরএফএল কোম্পানির মালবাহী ওই পিকআপ ভ্যানটি ওই দিন রাতে ভৈরব থেকে ঢাকায় যাচ্ছিল। রাত দেড়টার দিকে ভ্যানটি পুরিন্দা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে পিকআপ ভ্যানটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই নাজির মণ্ডলের মৃত্যু হয়।আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।