আড়াইহাজারে হাত-পা বাঁধা অবস্থায় যুবকের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত (২২) পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে দুপ্তারা ইউনিয়নের পাল্লা এলাকা থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে ওই এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশের একটি খালের পাড়ে লাশটি পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ নজরুল ইসলাম বলেন, নিহত ব্যক্তির শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।