আড়াইহাজারে ৫ হাজার লিটার পামওয়েলসহ ৮ ডাকাত গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাতি হওয়ার পাঁচ দিন পর পাঁচ হাজার লিটার ভোজ্যতেল উদ্ধার করেছে পুলিশ। ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে সংঘবদ্ধ ডাকাত দলের আট সদস্যকে।বুধবার সকাল থেকে বৃহস্পতিবার ভোর রাত পর্যন্ত ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আট ডাকাত হলো, মজিবুর রহমান, ইব্রাহিম, সালে আহমেদ, অহিদুল হক, রাজু আহমেদ, সগির মিয়া, সঞ্জয় দাস ও রেজাউল করিম।গতকাল বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার এস এম শফিউল্লাহ আড়াইহাজার থানায় এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান। সংবাদ সম্মেলনে জানানো হয়, ট্রাকটি ডাকাতির পর থেকেই পুলিশ তৎপর হয়ে ওঠে। পরে গোপন সংবাদের ভিত্তিতে একে একে ডাকাত সদস্যদের গ্রেপ্তার করা হয়। তাদের স্বীকারোক্তি মোতাবেক ঢাকার দোহার জয়পাড়া এলাকা থেকে উদ্ধার করা হয় পাঁচ হাজার লিটার তেল। সংবাদ সম্মেলনে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ নজরুল ইসলামসহ থানার অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।