আড়াইহাজারে ৮০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ৮০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার স্টিলব্রিজ এলাকায় ঢাকাগামী অভিলাস পরিবহনের যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন কুমিল্লার দেবীদ্বার উপজেলার মৌচাক এলাকার আবদুল কুদ্দুসের ছেলে সোহেল মিয়া (২৫) ও একই জেলার বাঞ্ছারামপুর এলাকার আবদুর রাজ্জাকের ছেলে মো. মাসুম (২৫)।আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। এ ব্যাপারে মামলা হয়েছে।